মাকে নিয়ে মেয়ের ভিডিও!

অজয় দেবগন ও কাজলের মেয়ে নায়শা ইতোমধ্যেই মিডিয়ায় বেশ পরিচিত হয়ে গিয়েছেন। সম্প্রতি বাবা অজয়ের সঙ্গে এক চলচ্চিত্র উৎসবে লাল কার্পেটে হেঁটেছেন।
এবার মা কাজলের জন্মদিনে ভক্তদের জন্য একটি ভিডিও তৈরি করেছেন নায়শা।
নায়শার আগ্রহেই ভিডিওটি করতে দিয়েছেন কাজল। তবে সঙ্গে এ-ও বলে দিয়েছেন, ‘আবার যদি আমাকে দিয়ে এসব করাও, খুন করে ফেলবো!’
এই হুমকি সত্ত্বেও নায়শা ভিডিওটি তৈরি করেছেন ও অনলাইনে প্রকাশ করেছেন। তবে কন্যা নায়শা ও পুত্র যুগকে মিডিয়ার আলোর বলয় থেকে দূরেই রাখতে চান অজয়-কাজল দম্পতি।
সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/ইউআর/এমএম/