এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং নাদিয়া খানম। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাদিয়া সিফাত দোলা, সৈয়দ সামিউল হক প্রমূখ।
‘মায়া’ প্রসঙ্গে পরিচালক ভিকি বলেন, ‘‘এবারের গল্পটাও বেশ রোমান্টিক। ‘মোমেন্টস’-এর মতো এখানেও দর্শকদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এতে ভালোবাসার এমন একটি দিক তুলে ধরা হয়েছে যেটা আমাদের চোখের সামনে বিদ্যমান থাকলেও সচরাচর দেখি না।’
কিছুদিনের মধ্যেই ‘মায়া’র একটি গানের ভিডিও অনলাইনে প্রকাশ করা হবে। আর পুরো চলচ্চিত্রটি দর্শক আগস্টের শেষ সপ্তাহে দেখতে পারবেন।
মায়া’র সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েত অর্পণ।
দেখুন ‘মোমেন্টস’:
/এস/এমএম/