তবে সবাই যেভাবে মুখে কুলুপ এঁটে রেখেছেন তাতে সহসা সে জল্পনার অবসান হবে বলে মনে হচ্ছে না। ‘ঠগ’-এর কলাকুশলীদের সম্পর্কে নিশ্চিত হতে এখন বোধহয় আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্তই অপেক্ষা করতে হবে দর্শকদের।
এমনকি অমিতাভ বচ্চনও এ নিয়ে নীরব থাকারই সিদ্ধান্ত নিয়েছেন। থ্রিলার ফিল্ম পিংকের অফিসিয়াল ট্রেলারের উদ্বোধনীর দিন অভিতাভের কাছে ছবির সম্ভাব্য কলাকুশলী সম্পর্কে জানতে চাওয়া। কিন্তু সাফ জানিয়ে দেন, এ ব্যাপারে মুখ খুলতে রাজি নন তিনি। অমিতাভ বলেন, ‘আমি ওই ছবি নিয়ে এখন কথা বলতে পারব না।’
ছবিতে কে কে অভিনয় করছেন, তা নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন উঠেছে। শুরুতে বলা হচ্ছিলো ৭৩ বছর বয়সী অমিতাভের সঙ্গে ছবিতে অভিনয় করতে যাচ্ছেন হৃত্বিক রোশন। সম্প্রতি আবার গুঞ্জন উঠেছে হৃত্বিক নাকি কাবিল ছবিতে স্বাক্ষর করার পর আমির খানই ‘ঠগ-এ অভিনয় করতে যাচ্ছেন।
যাই হোক না কেন, যশরাজ ফিল্মসের আসন্ন ছবিটি নিয়ে যেন কিছুতেই ধোঁয়াশা কাটছে না। তবে বেশ কয়েকটি সূত্র বলছে শেষের জুটিইটি আসছে পর্দায়!
সূত্র: ডিএনএ
/এফইউ/এম/