আবারও সভাপতি মামুনুর রশীদ

মামুনুর রশীদ।টেলিভিশন প্রোগ্রাম প্রডিউচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা টিভি নাটক প্রযোজকদের সভাপতি নির্বাচিত হলেন নাট্যজন মামুনুর রশীদ। দ্বি-বার্ষিক এই নির্বাচনে মনোয়ার হোসেন পাঠানকে সাধারণ সম্পাদক করে ২৭টি পদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হলো।

সংগঠনটির আগের কমিটিতেও সভাপতি ছিলেন মামুনুর রশীদ। পুনরায় নির্বাচিত হয়ে তিনি বললেন, ‘টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ শৈলীকে আরও প্রজ্ঞাময় ও পেশাদারী রূপ দেওয়া, টেলিভিশন চ্যানেলের সঙ্গে সৌহার্দ্যমূলক সম্পর্ক তৈরি, সময়োপযোগী অনুষ্ঠান নির্মাণসহ সকলের সহযোগিতায় সংগঠনকে আরও গতিশীল করতে চাই।’
বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এবারের নির্বাচনের কোনও পদেই প্রতিদ্বন্দ্বী ছিলো না। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. ইনামুল হক।
সংগঠনের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন:

সভাপতি- মামুনুর রশীদ, সহ-সভাপতি- মোহন খান, এম এনায়েত উল্লাহ পাটোয়ারী ও মাহবুবা শাহরীন তায়েব মিতু

সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন পাঠান, সহ-সাধারণ সম্পাদক- সাজ্জাদ হোসেন দোদুল ও অরণ্য আনোয়ার

সাংগঠনিক সম্পাদক- রফিক উল্লাহ সেলিম, অর্থ সম্পাদক- মুজিবুর রহমান মুজিব

দপ্তর সম্পাদক- রেজাউল হক রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক- আনজাম মাসুদ

আইন বিষয়ক সম্পাদক- তারেখ মিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- এ কে আজাদ

আর্কাইভ বিষয়ক সম্পাদক- জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- আনসারুল আলম লিংকন

শিক্ষা ও গবেষণা সম্পাদক- জহির আহমেদ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- মোঃ জামাল উদ্দিন।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন মাহফুজ আহমেদ, শাকুর মজিদ, মাজহারুল ইসলাম, শাহরিয়ার শাকিল, আলী বশির, বাবুল আহমেদ, সাদেক সিদ্দিকী, মোজাহের উদ্দিন চৌধুরী কমল, মুনতাসির মামুন সাজু এবং আরশাদ আদনান।
/এমএম/