ভিডিওতে অবিকল রাভিনা ট্যান্ডনের মতো হলুদ একটি শাড়ি পরে নাচেন আলিয়া। তবে ভিডিওতে পুরো গানটির সঙ্গে রাভিনার মতো নাচেননি আলিয়া। বরং খানিকটা হাস্যরস তৈরির মাধ্যমে ‘রুস্তম’ ছবি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দর্শকদের।
এদিকে, ভারতের লক্ষ্ণৌতে জেলা প্রশাসক স্বাধীনতা দিবসে ‘রুস্তম’ ছবির বিনামূল্যে প্রদর্শনী করার নির্দেশ দিয়েছেন। দেশপ্রেমের প্রকাশ হিসেবে জেলার সকল মাল্টিপ্লেক্সের মালিকদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক রাজ শেখর বলেন, জনসাধারণের কাছে দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে এখন পর্যন্ত আটটি মাল্টিপ্লেক্সে মোট ১ হাজার ৭০৪টি আসন সংরক্ষণ করে রাখা হয়েছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই আসনগুলোর টিকিট বরাদ্দ দেওয়া হবে।
টিনু সুরেশ দেশাইয় পরিচলিত ছবি 'রুস্তম'। এতে নৌ সেনা অফিসার রুস্তম পাভরির চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ইলিয়ানা ডি'ক্রুজকে।
সূত্র: জিনিউজ, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/ইউআর/এম/