সম্প্রতি ‘স্টার নাইট’ অনুষ্ঠানের সেই শুটিং সেটে ঢুকে এমন ঘটনাই ঘটলো দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের। অনুষ্ঠানটির অন্যতম কর্তা রুম্মান রশীদ খান জানান, জাহিদ হাসান সেদিন এমন করে দেয়ালে টাঙানো নিজের ছবিটির দিকে তাকিয়ে ছিলেন যেন বহুদিন পর নিজের মুখ দেখছেন!
মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি ঈদেই প্রচার হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ‘স্টার নাইট’। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনের অতিথি হয়ে এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা জাহিদ হাসান। যিনি মঞ্চ, টিভি ও চলচ্চিত্র- তিন ক্ষেত্রেই সফলতা দেখিয়েছেন অভিনয় গুণে।
জনপ্রিয় এই টিভি অভিনেতা চলচ্চিত্র অভিনয়ের ৩০ বছর পূর্ণ করলেন এ বছর। ১৯৮৬ সালে বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলংকার যৌথ প্রযোজনায় নির্মিত ‘বলবান’ চলচ্চিত্রে কাজ করেছিলেন তিনি।
উপস্থাপিকা মারিয়া নূরের সঙ্গে গল্পচ্ছলে জাহিদ হাসান এবারের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে জানান, খুব শিগগিরই চিত্রনায়িকা ববি প্রযোজিত ‘বিজলী’ এবং তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, সবকিছু ঠিক থাকলে চলচ্চিত্র পরিচালনায়ও আসবেন তিনি।
রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও অজয় পোদ্দারের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের ৩য় দিন, রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।
/এমএম/