গানের এই দুই গ্ল্যামার কন্যাকে এক করে একটি অ্যালবাম প্রকাশ পাচ্ছে কোরবানির ঈদে।
ছয়টি গান দিয়ে সাজানো এই অ্যালবামের নাম ‘চাঁদমুখ’। তিনটি করে গান গেয়েছেন দুজনে। এবারই প্রথম তারা গাইলেন এক অ্যালবামে।
লিজা বলেন, ‘এবারই প্রথম পপ ঘরানার একটি গান গাইলাম। তবে দুটি গানে বেশ মেলডি আছে। ভালো লেগেছে কাজটি করে।’
নদী বলেন, ‘সুন্দর তিনটি গান গেয়েছি। আশা করছি আমাদের শ্রোতারা মুগ্ধ হবেন।’
অ্যালবামের সব কটি গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত করেছেন জে কে মজলিশ, প্রত্যয় খান, নাহিদ নোমান, রেজোয়ান শেখ ও মেহতাজ।
ঈদে জিসান মাল্টিমিডিয়ার ব্যানার হয়ে জিপি মিউজিকে শোনা যাবে ‘চাঁদমুখ’-এর গানগুলো।
/এমএম/