মজার তথ্য হলো দুটি ছবিরই নায়িকা ছিলেন অপু বিশ্বাস। তার রহস্যময় অন্তর্ধানের পর অন্য কোনও জনপ্রিয় নায়িকাকে না নিয়ে সংবাদ পাঠিকা বুবলীকেই বেছে নিলেন খান সাহেব। বুবলীর ভাষ্যে, ‘শাকিব খান নিজে আমাকে ফোন করে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন!’
কিন্তু কেন? শোনা যাচ্ছে বুবলীর সঙ্গেই নতুন জুটি বাঁধতে চাইছেন ঢালিউড শাসক শাকিব। খান প্রযোজিত ‘প্রিয়া রে’ এবং বদিউল আলম খোকনের নতুন ছবিতেও নাকি কিং খানের নায়িকা হতে যাচ্ছেন এই বুবলী।
অপু বিশ্বাস যেমন গত ৬-৭ বছরে শাকিব খান ছাড়া অন্য কোনও নায়কের বিপরীতে অভিনয় করেননি, বুবলীর ক্ষেত্রেও কি তাই ঘটছে? এমনও শোনা যাচ্ছে, শাকিব খানের মনের রাজ্যে নতুন সম্রাজ্ঞী নাকি বুবলী?
সত্যি কি তাই? মিডিয়ার এমন চলমান জল্পনা আর প্রশ্নের উত্তর জানা যাবে মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘নতুন জুটি’তে।
আমব্রিনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে শাকিব-বুবলী জুটি নিজেদের সম্পর্কের আদ্যোপান্ত, রসায়ন এবং ভবিষ্যত পরিকল্পনার প্রায় সব কথা অকপটে জানিয়েছেন।
আর বুবলী শাকিব খানকে দিয়েছেন, অন্য রকম এক সারপ্রাইজ। যা জানার জন্য অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত।
রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও নাহিন শফিকের প্রযোজনায় ‘নতুন জুটি’ প্রচার হবে আসছে ঈদের দিন, রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।
/এস/এমএম/