নতুন ছবি

শুভ বললেন ‘ভালো থেকো’

আরিফিন শুভ। ছবি- সাজ্জাদ হোসেন
সবে কলকাতা থেকে ফিরেছেন আরিফিন শুভ। গিয়েছিলেন ‘প্রেমী ও প্রেমী' ছবির কাজে। দিন কয়েক কাজ বাকি আছে এটির। এরমধ্যে আরও একটি ছবিতে কাজ শুরু করছেন এ চিত্রনায়ক।

নাম ‘ভালো থেকো’। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। এতে শুভর বিপরীতে দেখা যাবে তানহা তাসনিয়া। ছবির অপর নায়ক আনিসুর রহমান মিলন। আর ছবিটি পরিচালনা করবেন ‘প্রেমী ও প্রেমী'র পরিচালক জাকির হোসেন রাজু।
শুভ বললেন, ‘‘কলকাতায় আবহাওয়ার কারণে ‘প্রেমী ও প্রেমী’র কাজটা শেষ করা যায়নি। মাত্র তিন দিন কাজ করলেই আমার অংশের দৃশ্যধারণ পরিপূর্ণ হবে। এখন ‘ভালো থেকো’ ছবির প্রস্তুতি নিচ্ছি।’’

প্রথমে ঢাকায় ‘ভালো থেকো’র শুটিং হবে। এরপর দেশের কয়েকটি স্থানে চলবে দৃশ্যধারণ। ছবির কয়েকটি গানের শুট হবে দেশের বাইরে।

/এম/