শখের বিয়ে হয় কিন্তু অসুখটা থেকে যায়

ধনী বাবার আদরের কন্যা শখ। পড়াশোনা আর বন্ধুদের সঙ্গে হেসে-খেলে দিন কাটে তার। তবে তার এক ধরণের মানসিক রোগ আছে যেটা সে নিজেও কখনও বুঝতে পারেন না।

তার অসুস্থতা হলো সে যেখানেই যায়  সেখান থেকে কিছু না কিছু চুরি করে নিয়ে আসেন। কিন্তু সে যে চুরি করেছে এটা কখনও স্বীকার করেন না। বন্ধুরা সবই বুঝতে পারে কিন্তু শখকে বললে সে মন খারাপ করবে তাই বলে না।
এক সময় শখের বিয়ে হয়। কিন্তু রোগটা থেকে যায়। এ নিয়ে স্বামীর কাছে একের পর এক অভিযোগ আসতে থাকে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘সাইলেন্ট থিফ’।
তানিম রহমানের রচনা ও কৌশিক শংকর দাশের পরিচালনায় এতে অভিনয় করেছেন শখ-নিলয় দম্পতিসহ আরও অনেকে। কাল ১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এমন গল্পের টেলিফিল্মটি।
/এমএম/