গানটির কথা এমন- ‘বন্ধু মন ভুইলা আমার বাড়ি বেড়াইয়া যাও’। এটি লিখেছেন ও সুর করেছেন তানজীব সারোয়ার।
পড়শী বললেন, ‘নতুনভাবে নিজেকে নিয়ে কাজ করতে সবসময়ই ভালো লাগে। তাই বেশ আগ্রহ ছিল কাজটি নিয়ে। আর আজকেই এর প্রমো প্রকাশ করলাম। দেখি, কেমন সাড়া পাই।’
গানটি এখন রবি-ইয়োন্ডার মিউজিকে শোনা যাবে। এছাড়া সিডি চয়েস ১১ সেপ্টেম্বর এটির ভিডিও প্রকাশ করবে।
/এমআই/এমএম/