রফিকউজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হঠাৎ দেখি একজন আমাকে ইনবক্স করেছে, এমন পোস্টটা কেন করলেন? আমি তখন চমকে উঠি, এমন তো কোনও পোস্ট আমি করিনি। তারপর সে বন্ধু আমাকে স্ক্রিনশট পাঠায়। দেখি, আমার মতোই একটি প্রোফাইল থেকে এটা করা হয়েছে। গত কয়েকদিনে এরকম ঘটনা বেশ কয়েকটি ঘটেছে। যা আমাকে ও আমার পরিবারকে বিব্রত করছে।’
কী ধরনের পোস্ট করেছে- জানতে চাইলে তিনি বলেন, ‘সে বাজে মন্তব্য করছে। সেটা পোস্টেও করেছে, আবার ইনবক্সেও বন্ধুদের পাঠাচ্ছে। আমাকে ছোট করছে। যা কাম্য নয়।’
এদিকে, ফেসবুক পোস্টে এ গীতিকবি আরও লেখেন, ‘খুব কৌশলে আমার নামে বিভিন্ন পোষ্ট দিয়ে, আমার ইমেজ নষ্টের চেষ্টা করে চলেছে। ওদিকে, আমার মেয়ে হজে গিয়ে এই সব দেখে অসুস্থ হয়ে পড়ছে। সে তার অসুস্থ বাবাকে হাসপাতাল থেকে রিলিজ করিয়ে এনে, হজে গিয়েছে। ফলে সব সময় আমার খোঁজ নিতে, ফেসবুকে ঢুকছে এবং এসব দেখে অশান্তিতে ভুগছে। বিষয়টিকে আমি স্বাভাবিকভাবে নিতে পারছি না। কারণ ফেসবুকে আমার নিকট বন্ধুদের অনেকেই এর প্রতিক্রিয়া জানিয়েছেন।’
গীতিকবি রফিকউজ্জামানের হৃদযন্ত্রে গত মাসে রিং পরানো হয়েছে। জানালেন, শারীরিকভাবে তিনি বেশ ভালো আছেন। এখন তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।
তার আসল ফেসবুক আইডি পেতে ক্লিক করুন এখানে।
/এম/এমএম/