মাহির ফেরা-না ফেরার এমন খবরে কিছুটা চিন্তিতও হয়েছেন তার ভক্তরা। বলিরেখা দেখা গেছে তারসঙ্গে চুক্তিবদ্ধ থাকা প্রযোজক-নির্মাতা-অভিনেতাদের কপালেও।
তবে সেসব শংকা দূর করে টানা চার মাসের সংসার-বিরতি শেষে আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে মাহি ফিরেছেন তার পুরনো কিংবা মূল অধ্যায়ে। ফের মহরত-লাইট-ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। মাহি তার নতুন ছবি ‘হারজিৎ’-এর মহরতে অংশ নিয়েছেন। রাজধানী উত্তরার সাত নম্বর সেক্টরে আনুষ্ঠানিক মহরত শেষে এর শুটিংও শুরু হয়েছে।
মহরত অনুষ্ঠানে মাহি ছাড়াও উপস্থিত ছিলেন তার নায়ক ছোটপর্দার বড় মুখ সজল। ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন।
পরিচালক জানালেন, নতুন এ ছবিতে যুক্ত হয়েছেন তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। দুজনেই এদিন মহরতে উপস্থিত হন। এসময় আরও ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে।
ফেরা প্রসঙ্গে মাহি বলেন, ‘চলচ্চিত্রই আমার প্রাণ। অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। বেশ ভালো লাগছে।’
নিউজেন এন্টারটেইনমেন্টের ব্যানারে এবারই প্রথম বড় পর্দার জন্য হাজির হচ্ছেন সজল-মাহি জুটি।
এদিকে, ছবিটির জন্য অনেক দিন ধরেই নিজেকে প্রস্তুত করছেন সজল। গেল কয়েক মাস ধরে নাচ ও ফাইটের প্রস্তুতি নিচ্ছেন। কমিয়ে দিয়েছেন নাটকের কাজ।
সজল বলেন, ‘ছবি আগেও করেছি। তবে এই ছবিটি নিয়ে আমি সবচেয়ে আশাবাদী।’
অন্যদিকে সজল অভিনীত ‘রানআউট’ ছবিটি গত বছর মুক্তি পায়। তন্ময় তানসেনের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন মৌসুমী নাগ।
/এমআই/এমএম/