তবে তার জন্য যে এ জন্মদিনকে বেশ ধুমধাম করেই উদযাপন করবেন সে ধরনের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন কারিনা। বিশেষ এ দিনটি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কাটানোরই পরিকল্পনা রয়েছে তার।
জন্মদিনের আগের দিন ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ছোট নবাব সাইফ আলি খানের স্ত্রী কারিনা বলেন, ‘এবারের জন্মদিনটি বিশেষ রকমের। তবে সত্যি বলতে কি এ জন্মদিন নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা নেই। প্রতি বছরের মতোই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আমি আমার জন্মদিন উদযাপন করব। সেরকম কোনও পার্টি হবে না। আমি প্রচুর খাবার খাব এবং কেবল আরাম করব।’
আরও যোগ করে তিনি বলেন, ‘আমার জন্য আমার বন্ধু, পরিবার এবং স্বামী...সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি তাদের দিকে খুব খেয়াল রাখি।’
কারিনা জানান, গর্ভধারণকালীন মা ববিতা আর বোন কারিশমা তাকে খুব বেশি টিপস দিচ্ছেন না। কেননা গর্ভধারণকালীন তিনি নিজেই নিজের অভিজ্ঞতা অর্জন করতে চান। কারিনা বলেন, ‘আমি চেয়েছি গর্ভধারণের সময়টুকুতে নিজেই নিজের অভিজ্ঞতা অর্জন করব। এটা আমার এক ভিন্ন জগতে পাড়ি দেওয়া। আমি চেয়েছিলাম সাইফ আর আমি একসঙ্গে এ মুহুর্তগুলোকে পার করব। কিন্তু ও এখন শেফ ছবি নিয়ে ব্যস্ত। দিনে আট ঘণ্টা করে ও প্রশিক্ষণ নিচ্ছে।’
কারিনার পরবর্তী ছবি শশাঙ্ক ঘোষ পরিচালিত ‘বিরে দি ওয়েডিং’। ছবিতে কারিনার সঙ্গে রয়েছেন সোনম কাপুর এবং স্বরা ভাস্কর।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
/এফইউ/এম/