তবে ব্যস্ততা যতোই থাকুক না কেন নিজের দৈনন্দিন ও পারিবারিক জীবনের অভিজ্ঞতাগুলো ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ভুল করেন না এ অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ছবি পোস্ট করে যাচ্ছেন তিনি। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বিদেশি রান্না থেকে শুরু করে সন্তানদের ছবিসহ বিভিন্ন ছবিতে ভরে উঠেছে।
ভীনদেশে যে শাহরুখ খাবার খেয়ে তৃপ্তি পাচ্ছেন না- তা তার পোস্ট করা একটি ছবি দেখেই বোঝা যাচ্ছে। মধ্যাহ্নভোজের বিরতিতে এ তারকাকে এক প্লেট সামুদ্রিক অক্টোপাস খেতে দেওয়া হয়েছিল। আর তা শাহরুখের কাছে নাকি ভীতিকর মনে হয়েছে। সে খাবারের ছবিটিই ভক্তদের জন্য ইন্সটাগ্রামে পোস্ট করেছেন শাহরুখ। ছবিতে তিনি লিখেছেন, ‘সেটে এখন মধ্যাহ্নভোজের বিরতি চলছে। কিন্তু যে জিনিসটি দেখতে এতো ভীতিকর এবং যার তিনটি হৃৎপিণ্ড তা কিভাবে খাওয়া সম্ভব!’
ছেলে আবরামকে কোলে নেওয়া অবস্থায় একটি ছবি পোস্ট করে শাহরুখ লিখেছেন, ‘চাওয়া মাত্রই যা পাওয়া যায়, তার মূল্য থাকে না। অনিয়ন্ত্রিত এবং প্রশ্নাতীভাবে শিশুরা যেভাবে জড়িয়ে ধরে প্রেম ও জীবন সেরকমই প্রাকৃতিক হওয়া উচিত।’
/এফইউ/এমএম/