শাহরুখ খান আর আনুশকা শর্মাকে কোরিওগ্রাফার রুডির সঙ্গে একটি আলোকচিত্রের জন্য পোজ দিতে দেখা গেছে। তিনি মূলত নৃত্যশিল্পী। পেশাদার কোরিওগ্রাফার রুডির জন্ম আর বেড়ে ওঠা ব্রাজিলে। ১৫ বছর ধরে তিনি নাগরিক-নৃত্য শিখিয়ে চলেছেন। আবার ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বাতে বেশ পারদর্শী এ শিল্পী।
তাই অনেকের ধারণা ইমতিয়াজ আলির নতুন এ ছবিতে যুক্ত হচ্ছে সাম্বা নাচ।
সামাজিক যোগাযোগমাধ্যমে রুডি একটি ছবি শেয়ার করেছেন যেখানে আনুশকা-শাহরুখ-এর সঙ্গে তাকে দেখা যায়। তবে কোন ধরনের নাচ এতে থাকছে- সে বিষয়ে কেউ কিছু নিশ্চিত করেননি।
গত কয়েক সপ্তাহ ধরে ভারতের অভ্যন্তরে বিভিন্ন স্পটে এবং ভারতের বাইরে প্যারাগুয়ে, আমস্টারডাম আর লিসবন-এ এই চলচ্চিত্রের শুটিং হয়েছে। আসছে বছরে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
সূত্র: হিন্দুস্থান টাইমস
/এফইউ/এম/