পূর্তির এ দিনও থাকছে প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছ’টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনেই নাটকটির ১৭৪তম প্রদর্শনী হবে। মজার বিষয় হলো, এর মাধ্যমে ৪০ বছরে নাটকটির সবকটি মঞ্চায়নে অভিনয় করা হবে বর্ষীয়ান অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের। নাট্যসংগঠন ‘থিয়েটার’ বিষয়টি নিশ্চিত করেছে।
বর্তমানে এতে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার, কেরামত মওলা, তোফ হোসেন, ত্রপা মজুমদার, মারুফ কবির, পরেশ আচার্য, সমর দেব, খুরশিদ আলম, নুরুল ইসলাম সানি, রাশেদুল আওয়াল শাওন, জোয়ারদার সাইফ, তামান্না ইসলাম, রুণা লাইলা, তানভীর হোসেন সামদানী, কল্যাণ চৌধুরী, তানজুম আরা পল্লী, কাওসার রাজীব, আতিকুর রহমান ও এরশাদ হাসান।
তাদের বাইরে গত ৪০ বছরে প্রায় ৭০ জন অভিনেতা বিভিন্ন পর্যায়ে এ নাটকের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা হলেন- আবদুল্লাহ আল-মামুন, মোহাম্মদ জাকারিয়া, জহিরুল হক, আবদুল কাদের, তারিক আনাম খান, মিতা চৌধুরী, তারানা হালিম, রেখা আহমেদ, খায়রুল আলম সবুজ, আরিফুল হক, কাজী তামান্না, গোলাম রব্বানী, ঝুনা চৌধুরী, তবিবুল ইসলাম বাবু, আফরোজা বানু, শিরিন বকুল, শান্তা ইসলাম, তৌকীর আহমেদ, আসিফ মুনীর প্রমুখ।
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’-এর প্রথম মঞ্চায়নের পরপরই এর রচনাশৈলী, বিষয়বস্তু ও প্রকাশনা জন্যে দর্শকমহলে ব্যপক সাড়া জাগাতে সক্ষম হয়। এক বছরের মধ্যে নিয়মিত অভিনয়ে বাংলাদেশে প্রদর্শনীর প্রথম সুবর্ণ জয়ন্তী পালনের গৌরব অর্জন করে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।
যদিও মাঝে প্রায় বছর দশেক নাটকটির মঞ্চায়ন হয়নি। বিরতির পরে নতুন করে প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
/এম/