তবে একটি গানের মাধ্যমে এ দু’জনকেই চলচ্চিত্রের আবহে দেখা যাচ্ছে। ‘হারালো অজানায়’ শিরোনামের গল্পনির্ভর সে গানে তারা মডেল হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত হয়েছে ভিডিওটি। গানটি গেয়েছেন নাহিদ মেহেদী। সূচির কথায় এর সুর-সংগীত করেছেন অদিত। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।
গানটি প্রসঙ্গে নাহিদ মেহেদী বলেন, ‘এটুকু বলব, বেশ ভালো হয়েছে গানের কাজটি। এখানে একটি গল্প বলতে চেয়েছি। দুজন ছেলে-মেয়ের ভালোবাসা ও হারানোর গল্প। ভিডিওতেও তা সুন্দরভাবে উঠে এসেছে। আমার বিশ্বাস, গানটি দর্শক-শ্রোতারা সুন্দরভাবে গ্রহণ করবেন।’
গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। ইউটিউব ছাড়াও এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রকাশিত হয়েছে।
ভিডিওতে হারালো অজানায়:
/এম/