শিশু চলচ্চিত্র উৎসবে দুই শতাধিক ছবি

চলচ্চিত্র উৎসবটির প্রতীকী ছবিশুরু হচ্ছে ‘১০ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’। আজ (২৪ জানুয়ারি) থেকে ৩০ জানুয়ারি এই উৎসব একই সঙ্গে রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, খুলনা, জয়পুরহাট, টাঙ্গাইল এবং পরবর্তী সময় ৩ ও ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
এবারের স্লোগান- ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন। আয়োজক চিলড্রেনস্ ফিল্ম সোসাইটি বাংলাদেশ।
এ আয়োজনে ৫৪টি দেশের ২ শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বিকাল ৪টায়।

উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় ৪টি করে প্রদর্শনী হবে।
পাবলিক লাইব্রেরি ছাড়াও জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আঁলিয়স ফ্রঁসেজ, ব্রিটিশ কাউন্সিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনী চলবে।
উৎসবটি সবার জন্য উন্মুক্ত।


/এম/