সেখানেই টাইমস অব ইন্ডিয়ার ক্যামেরায় ধরা পড়েন তিনি।
প্রকাশিত ওই ছবিতে কারিনাকে কালো টিশার্ট, লেগিংস এবং একটি জলপাই জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়। আর অবশ্যই ছিল তার নতুন ‘স্টাইলিশ হেয়ার কাট’।
গর্ভধারণ করার পর যেখানে বলিউডের অনেকেই নিজেকে আড়াল করতে চান, সেখানেই ব্যতিক্রম তিনি। গর্ভধারণের পর থেকে ছেলে তৈমুর জন্ম নেওয়ার আগ পর্যন্ত নিয়মিত ফ্যাশন শো করেছেন, বিভিন্ন অনুষ্ঠানে নিজেকে উপস্থাপন করেছেন। বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানেও দেখা যায় ‘গর্ভবতী কারিনাকে’।
এদিকে, আগামী মে মাসেই ‘ভিরে দি ওয়েডিং’ দিয়ে আবার ভক্তদের সামনে আসতে যাচ্ছেন বলিউডের এই ‘স্টাইলিশ আইকন’। ওই ছবিতে আরও রয়েছেন সোনম কাপুর, শ্বারা ভাস্কর এবং শিখা তালসানিয়া।
/এসএ/এম/