সুবিধাবঞ্চিত শিশুদের জন্য...

সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী/ ছবি: বাংলা ট্রিবিউনবহুদিন পর একই মঞ্চে গাইতে উঠছেন সংগীতের দুই কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন। এবং সেটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি চ্যারিটি কনসার্টে।

এটি যৌথভাবে আয়োজন করছে ডিসিআই ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

আজ (৩ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটা থেকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।
সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘শিশুদের জন্য কাজ। তার উপরে সুবিধাবঞ্চিত। এ ধরনের কাজে থাকতে পারলে ভালো লাগে।’
এই কনসার্টে চলচ্চিত্র গানের নন্দিত জুটি সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন নিজেদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। একই মঞ্চে আরও গাইবেন হায়দার হোসেন, লরা চৌধুরী ও বেনুকা ইন্সটিটিউট অব আর্ট।
এছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অান্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। কারণ তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
আয়োজক ডিসিআই ও আইপিডিসি জানায়, কনসার্টের টিকিটের মূল্য রাখা হয়েছে ১২শ টাকা। প্রাপ্ত টাকা ব্যয় করা হবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক কাজে।
/এমআই/এমএম/