ভালোবাসা দিবসে বালাম তুহিন হৃদয়

বালাম, তুহিন ও হৃদয়ভালোবাসা দিবস উপলক্ষে চলছে পুরোদমে প্রস্তুতি। বিশেষ এ দিনে এবারও আসছেন জনপ্রিয় সব শিল্পী। এদের মধ্যে অন্যতম বালাম, শফিক তুহিন ও হৃদয় খান। তাদের গান আসছে একই প্ল্যাটফর্ম থেকে।
রবি-এয়ারটেল ইয়ন্ডার মিউজিক অ্যাপে গানগুলো প্রকাশ হবে। ‘ভালোবাসার উৎসব’ শিরোনামের এ আয়োজনে আরও থাকছেন সংগীতশিল্পী তানজিব সারয়ার, আহমেদ রাজীব ও ব্যান্ড শুন্য।
রবি আজিয়াটা লিমিটেড জানাায়, বিষয়টি নিয়ে মঙ্গলবার (আগামীকাল) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই বিস্তারিত সূচি তুলে ধরা হবে।
জানা যায়, ভালোবাসা দিবসের বিশেষ চমক দিতেই তাদের এ আয়োজন।
সংবাদ সম্মেলনে শিল্পীরাসহ উপস্থিত থাকবেন রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম, করপোরেট ও কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট একরাম কবিরসহ অনেকে।
/এম/