এটি মূলত দীপ্ত টিভির নাটকের একটি পর্বের নাম। ‘দীপ্ত মিনি সিরিয়াল’-এর ‘মুক্তির গান’ নামের নাটকে এ পর্বটি দেখানো হবে। মাসুম শাহরীয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন ফয়সাল রাজীব।
এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। নতুন কাজটি ভিন্ন ধরনের। উপস্থাপনাটাও বেশ ভালো। আশা করছি, নাটকের এ সংস্করণ দর্শকরা ভালোভাবে নেবেন।’
বর্তমানে ভাবনা অভিনীত ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এরমধ্য দিয়েই তার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে। কিছুদিন আগেই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। অনিমেষ আইচের পরিচালনায় ছবিতে ভাবনার বিপরীতে আছেন কলকতার অভিনেতা পরমব্রত।
/এমকে/এম/