আর অস্বাভাবিক খবরটি হলো, আজ (মঙ্গলবার) সন্ধ্যায় দুই বাংলার যে দু’জন তারকাকে ঘিরে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে জমকালো আয়োজন হতে যাচ্ছে- তাদের সরাসরি উপস্থিতির বিষয়টি অনিশ্চিত পথে বাঁক নিয়েছে! এবং সেটি আজ দুপুর নাগাদ।
হাসিবুর রেজা কল্লোলের আলোচিত ছবি ‘সত্তা’। অনেক সময় নিয়ে বেশ কাঠখড় পুড়িয়ে নির্মাণ করা আলোচিত এই ছবিটি মুক্তি পাচ্ছে ৭ এপ্রিল। পরিচালক তো বটেই, শাকিব-পাওলিও ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তারই শেষ রেশ হিসেবে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে আয়োজন হচ্ছে গ্র্যান্ড প্রিমিয়ার শো। যাতে আমন্ত্রিত শহরের প্রায় সব মিডিয়া এবং তারকা শিল্পী-কুশলীরা। যেখানে থাকার বিষয়টি গতকাল রাত পর্যন্ত নিশ্চিত ছিল শাকিব খান ও পাওলি দামের। পরিচালক তো বটেই শাকিব নিজেও মিডিয়াকে নিশ্চিত করেছেন তার ও পাওলির হাজির থাকার কথা।
‘সত্তা’র প্রিমিয়ারে সন্ধ্যায় শাকিব-পাওলির উপস্থিতি-অনুপস্থিতি প্রসঙ্গে কথা হয় পরিচালক হাসিবুর রেজা কল্লোলের সঙ্গে।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুজনেরই প্রিমিয়ারে উপস্থিত থাকার কথা ছিলো। সেভাবেই সব প্ল্যান করা। শেষ পর্যন্ত পাওলি আসতে পারছেন না। তবে ছবি মুক্তির সময় অবশ্যই আসছেন তিনি।’
৭ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ‘সত্তা’। সোহানী আলমের ‘মা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি। ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। পরিচালক জানান, কলকাতার আলোচিত অভিনেত্রী পাওলি দামকে চেনা রূপেই এ দেশের দর্শক দেখতে পাবে। পরিচিত সমাজের গল্প নিয়েই ছবিটি নির্মাণ করা হয়েছে। আড়াই বছর ধরে থেমে থেমে এর শুটিং চলেছে। এরমধ্যে অন্তর্জালে প্রকাশ পেয়েছে এই ছবিতে গাওয়া জেমসের একটি গানও।
/এমএম/