পুলিশের ‌‘না’, রাখি আসলে কোথায়?

রাখিগতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই খবর ছড়িয়ে পড়ে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
অনেকে বলেছেন, শিল্পী নিজেই আত্মসমার্পন করেছেন। কিন্তু এমন খবরে পুলিশের সরাসরি ‘না’। পুলিশের ভাষ্য, খুঁজে পাওয়া যাচ্ছে না রাখিকে। গ্রেফতার বা আত্মসমর্পন কিছু হয়নি! তাদেরই প্রশ্ন, রাখি আসলে কোথায়?
গত বছর একটি অনুষ্ঠানে হিন্দু পৌরাণিক মহাকাব্য ‘রামায়ন’-এর লেখক বাল্মীকিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন রাখি। হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু রাখি মামলার শুনানিতে অংশ নেননি। এ কারণে গত ৯ মার্চ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পাঞ্জাব আদালত।
এদিকে গতকাল ভারতীয় একাধিক সংবাদমাধ্যম রাখির গ্রেফতারের সংবাদটি প্রকাশ করে। বিশেষ করে তার দলের সদস্যরা জানায়, রাখি নিজেই পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পন করেছেন।
তবে আজ বুধবার দুপুর অবধি ভারতের পাঞ্জাব পুলিশ বলছেন ভিন্ন কথা। তাকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেছেন তারা। তাদের মতে, রাখি এখন ফেরার। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। 


সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস
/এম/