এমনকি সম্প্রতি একটি অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কাজলের কাছে জানতে চান এক সাংবাদিক। এ নিয়ে কিছু বলতে বলা হয়েছিল তাকে। তবু এ অভিনেত্রীর মুখে ‘টুঁ’ শব্দটি নেই! সাংবাদিকের এমন অনুরোধে কাজল শুধু বলেন, ‘এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না আমি।’
ব্যস, এটুকুই!
প্রায় ২০ বছর ধরে দারুণ বন্ধুত্ব ছিল এই দুই তারকার। কিন্তু করণের সর্বশেষ ছবি ‘অ্যা দিল হ্যা মুশকিল’ ও অজয় দেবগনের ‘শিভায়’কে ঘিরে তাদের বন্ধুত্বের তিক্ততা শুরু হয়। নিজের আত্মজীবনী ‘অ্যান আনস্যুটেবল বয়’ তেও কাজলকে নিয়ে লেখেন করণ। তিনি লেখেন, গত ২০ বছর তার জন্য আমার যে আবেগ ছিল, তার সবকিছুই নষ্ট করেছে কাজল। সে আমার যোগ্য না। তার জন্য আমার কোনও অনুভূতি নেই।
এছাড়া কাজলের স্বামী অজয় দেবগনকে নিয়েও কিছু বলতে চাননি করণ। সে তিনি বলেন, ‘তাকে নিয়ে আমি কিছু বলতে চাই না। সে কখনোই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না।’
কাজলও এরপর থেকে করণকে নিয়ে কোনও মন্তব্য করেননি। এমনকি দুই জমজ সন্তানের বাবা হওয়ার পর সবাই যখন করণকে অভিনন্দন জানাচ্ছিল তখনও কাজল কিছু বলেননি।
সূত্র: বলিউড মন্ত্র
/এমএইচ/এম/