তবে চলচ্চিত্রে নয়, মঞ্চে। হ্যাঁ, মঞ্চেও প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেতা।
শুভ বললেন, ‘সত্যি বলতে, এ প্রস্তাব আমার জন্য পুরস্কারের মতো। যে মানুষটি আমাদের দেশের জন্মের রূপকার, পিতা; আমি তার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। আর আমি তো চলচ্চিত্রের মানুষ। এটি হচ্ছে মঞ্চে অভিনয়। আমাদের দেশের অনেক খ্যাতিমান অভিনেতা আছেন, তাদের পাশ কাটিয়ে এমন একটি কাজে আমাকে ডাকা হয়েছে; যা সত্যিই সম্মানের।’
এ মঞ্চনাটকের নাম ‘আই অ্যাম দ্যাই ফাদার’। শুধু বঙ্গবন্ধু নন, এ নাটকে থাকছেন বিশ্বের আরও তিনি মহান নেতা। তারা হলেন- কিউবার ফ্রিদেল কাস্তো, ভারতের মহাত্মা গান্ধী ও আমেরিকার আব্রাহাম লিংকন। চার নেতার কথোপকথনের ভেতরে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ তুলে ধরা হবে।
শুভ বললেন, ‘বিষয়টি আমাকে অনেক আগে জানানো হয়। কিন্তু এমন একটি মহান নেতার চরিত্র তাই বেশ কিছু অনুমতির বিষয় এতে যুক্ত। বাংলাদেশ সরাকারের অনুমোদনের বিষয়টিও ছিল। সব কিছু ঠিক করার পর এটির ঘোষণা এখন দেওয়া হচ্ছে। আর চরিত্রটির জন্য এখন আমি নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছি।’
‘আই অ্যাম দ্যাই ফাদার’ আয়োজনটি হবে বঙ্গবন্ধু কাউনসিল অস্ট্রেলিয়ার উদ্যোগে। তাদের ২৫ বছরপূর্তিতে আগামী ১৩ মে সিডনির এএনজেড স্টেডিয়ামে এটি হবে।
/এম/