ব্লুজ ম্যান থেকে ‘নীল মানুষ’

সালেকিনশাইক সালেকিন। ব্যান্ড অঙ্গনে ব্লুজম্যান হিসেবে তার খ্যাতিও আছে। এবার তিনি নিয়ে আসছেন তার  প্রথম একক অ্যালবাম ‘নীল মানুষ’। অ্যালবামটি প্রকাশের ধরনে একটু ভিন্নতা আছে।
গত শুক্রবার থেকে বৃহস্পতিবার অ্যালবামের একটি করে গান শিল্পীর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করছেন। সালেকিন জানালেন, এখন তো অনলাইনের সময়। এজন্য একটু ভিন্নভাবে গানগুলো প্রকাশ করা হচ্ছে।

বললেন, ‘এই সময়ে গানের তো পৃষ্ঠপোষকতা একেবারেই নেই। অ্যালবাম তৈরি করে বহুদিন অপেক্ষার পর এ সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া ঈদের পর প্রকাশনা অনুষ্ঠান করার ইচ্ছে আছে। সেসময় কিছু সিডি সংগ্রহের উদ্দেশ্যে রাখব ভাবছি।’

অ্যালবামে গান আছে মোট আটটি। গানগুলো শিরোনাম হচ্ছে- নীলমানুষ, আহা বৃষ্টি, ফিরবে তুমি বাড়ি, মা, জোছনা ও কবি, সুখী মানুষের গান, জয় হোক তোমার। এছাড়াও অ্যালবামটিতে 'স্যাড ওল্ড ডেইজ' শিরোনামে একটা ইন্সট্রুমেন্টালও থাকছে। এরমধ্যে ৩টি গানের কথা লিখেছেন মাহিন চৌধুরী আর একটি গান সুর করেছেন জুনায়েদ শফিক। এছাড়া বাকি গানগুলোর কথা, সুর আর কম্পোজিশন করেছেন সালেকিন।

গানগুলো সালেকিনের ওয়েবসাইট http://shaiksalekin.com/ ও ইউটিউব চ্যানেল https://www.youtube.com/user/shaiksalekin/ এ পাওয়া যাবে। 
/এমআই/এম/