ঈদের দিন থেকে আবারও ‘সুলতান সুলেমান’

‘সুলেতান সুলেমান’-এ হুররাম সুলতানের ভূমিকায় বাহিদে পারসিনবাদশা সুলেমান, হুররাম সুলতান, হেলেনা, সেলিম, মেহেরিমা ফিরে আসছে আবার। এরকম জনপ্রিয় চরিত্রগুলো নিয়ে বিদেশি ভাষায় নির্মিত ‘সুলতান সুলেমান’ ধারাবাহিকের প্রচার শুরু হচ্ছে আবারও।

দীপ্ত টিভির জনপ্রিয় এ ধারাবাহিকের পাঁচটি মৌসুম (সিজন) শেষ হয়েছে ইতোমধ্যে। আগামী ২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এর ষষ্ঠ মৌসুমের প্রচার। আগের সময় অনুযায়ী সপ্তাহে ছয় দিন অর্থাৎ শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত ১০টায় দেখানো হবে বিদেশি ধারাবাহিক ‘সুলতান সুলেমান’।

প্রায় ৭০০ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। ক্ষমতার টানাপড়েনে অটোমান সাম্রাজ্যের ষড়যন্ত্রে গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা ও দাসপ্রথার অন্তরালের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই দীর্ঘ ধারাবাহিক।

দৃশ্য: ‘সুলতান সুলেমান’এখানে জীবন্ত হয়েছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনি। ষষ্ঠ মৌসুমে হুররামের ভূমিকায় থাকছেন বাহিদে পারসিন। এবার সুলতানের নির্দেশে শাহাজাদা মুস্তাফাকে হত্যা করা হয়।

দৃশ্য: ‘সুলতান সুলেমান’২০১৫ সালের নভেম্বর থেকে বাংলায় ডাব করে ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে দীপ্ত টিভিতে। প্রচার শুরুর পর থেকেই এটি বাংলাদেশের দর্শকদের কাছে জনপ্রিয় হয়। এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে দেশের অন্য কয়েকটি টিভি চ্যানেলেও বিদেশি ধারাবাহিক প্রচারের উদ্যোগ নেওয়া হয়।