এর পরের বছর অর্থাৎ ১৯৮৫ সালে মুক্তি পায় দিতি অভিনীত ‘হীরামতি’ ছবিটি। এর পরিচালক ছিলেন আমজাদ হোসেন। ১৯৯৮ সালে আজহারুল ইসলামের পরিচালনায় ‘ভাই’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন চম্পা ও দিতি।
প্রয়াত অভিনেত্রী দিতিকে নিয়ে সাজানো ঈদের একটি আয়োজনে একসঙ্গে অংশ নিলেন আমজাদ হোসেন, আফজাল হোসেন ও চম্পা। অনুষ্ঠানটির নাম ‘হীরামতি’। অতিথিরা দিতির অভিনয় জীবন নিয়ে কথা বলেছেন।
‘হীরামতি’ উপস্থাপনা করেছেন নওশীন। বাংলাভিশনে ঈদের পঞ্চম দিন (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে অনুষ্ঠানটি। প্রযোজনায় সাজ্জাদ হুসাইন।
দীর্ঘ রোগভোগের পর গত বছরের ২০ মার্চ মারা যান দিতি। তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি আজমল হুদা মিঠু পরিচালিত ‘আমিই ওস্তাদ’। এরপর ২৮ বছরে প্রায় ২০০ ছবিতে অভিনয় করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি সংগীতচর্চাও করতেন দিতি। গেয়েছেন চলচ্চিত্রে, বাজারে এসেছে তার একক অ্যালবামও।