ভারতীয় পত্রিকা মিড-ডে’কে হারপ্রীত বলেছেন, ‘ছবিটিতে শহিদকে যেসব বেশভূষায় দেখা যাবে সেগুলোর প্রতিটি চূড়ান্ত হয়েছে অনেক গবেষণার মাধ্যমে। আমরা রাজস্থান থেকে ফেব্রিক সংগ্রহ করেছি। এরপর তা হাতে এম্ব্রয়ডারি করেছেন ২২ জন স্থানীয় কারুশিল্পী। আমরা খাঁটি মসলিন কাপড় এনে ভেজিটেবল ডাই ও হ্যান্ড ডাই করেছি। কারণ দিনের শেষে রাজস্থানি পোশাকগুলোর রংই মূল বিষয়।’
গবেষণার জন্য প্রাচীন বস্ত্র এবং পোশাকের নমুনা দেখতে জয়পুর ও আহমেদাবাদের কয়েকটি জাদুঘর ঘুরেছেন ডিজাইনারদ্বয়। তারা ফুটপাতের দোকান থেকেই পুরনো পোশাক বেশি কিনেছেন।
গত সপ্তাহে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ছবি দিয়ে সাজানো ‘পদ্মাবতী’র দুটি পোস্টার উন্মুক্ত হয়। তাকে দেখা যাবে নাম ভূমিকায়। ছিত্তোরের রানি পদ্মিনীর বীরত্বের লোকগাঁথা অবলম্বনে তৈরি হয়েছে চলচ্চিত্রটি। কাহিনিতে তার রূপে পাগল হয়ে যান দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি। তাই ছিত্তোরের দুর্গে আক্রমণ চালান তিনি। এ চরিত্রে দেখা যাবে অভিনেতা রণবীর সিংকে। ছবিটি মুক্তি পাবে আগামী ১ ডিসেম্বর।