এর গল্পটি এমন- জনবিচ্ছিন্ন চর অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের ভাষা শেখানোর জন্য একটি পাঠশালা শুরু করতে চায় উন্নয়ন সংস্থার কর্মী দীপা ও শিমুল। স্বেচ্ছাসেবী ডাক্তার মাহমুদের সহায়তায় তারা শুরুকরে ‘বর্ণ ব্যঞ্জন’ পাঠশালা। কিন্তু পাঠশালার বাধা হয়ে দাঁড়ায় ভূমিদস্যু আইনুল পোদ্দার।
এ নাটকটির নাম ‘বর্ণ ব্যঞ্জন’। তৌফিক এলাহীর রচনা ও পরিচালনায় মহান একুশের জন্য এ নাটকটি নির্মিত হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাবা।
পরিচালক তৌফিক এলাহী জানান, একুশের ভাষা আন্দোলন আমাদের সাংস্কৃতিক পরিচিতির বিশেষ স্মারক। প্রতিবছর এই দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে। তবে একুশের চেতনা থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর একটা বড় অংশ অজ্ঞাত রয়েই যাচ্ছে বলা যায়। সে ভাবনা থেকে এ নাটকটি নির্মিত।
এতে বিভিন্ন চরিত্রে মাজনুন মিজান, আরমান পারভেজ মুরাদ, নাবিলা ইসলাম প্রমুখ। ‘বর্ণ ব্যঞ্জন’ নাটকটি মাছরাঙা টেলিভিশনে ২১ শে ফেব্রুয়ারি রাত ৮টায় দেখা যাবে।