বাফটায় বিলবোর্ডে প্রতিবাদের জয়

‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’র পুরস্কারজয়ীরাব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসে সর্বাধিক পাঁচটি পুরস্কার জিতলো ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’।
এর মধ্যে আছে সেরা ছবি ও সেরা ব্রিটিশ ছবির সম্মান। লন্ডনের রয়্যাল আলবার্ট হলে রবিবার (বাংলাদেশ সময় সোমবার সকাল) এবারের বাফটা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবিতে মেয়ের হত্যাকারীদের বিচার চেয়ে বিলবোর্ড বসানো মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড।
‘ডার্কেস্ট আওয়ার’ ছবিতে উইনস্টন চার্চিল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি উঠেছে গ্যারি ওল্ডম্যানের হাতে। তার ছবি পেয়েছে দুটি পুরস্কার।৯০তম অস্কারে ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড ও গ্যারি ওল্ডম্যান দু’জনেই মনোনয়ন পেয়েছেন যথাক্রমে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী হিসেবে। তারা এর আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জেতেন।
এদিকে বাফটায় সেরা পরিচালক হয়েছেন গুইলেরমো দেল তোরো। তার ছবি ‘দ্য শেপ অব ওয়াটার’ জিতেছে তিনটি পুরস্কার।