বাংলাফ্লিক্স প্রেজেন্টস বাংলাঢোল স্টুডিও লাইভের নিয়মিত আয়োজন হিসেবে প্রতিষ্ঠান দুটির ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। এ পর্বের নাম দেওয়া হয়েছে ‘দেশ ভাবনায় নবীন-প্রবীণ: লিমনেড উইথ সৈয়দ আবদুল হাদী’।
সৈয়দ আবদুল হাদীর মতে, ভিন্নমাত্রার একটি আয়োজন হতে যাচ্ছে এটি। কারণ এমন অভিজ্ঞতা তার প্রথমবারের মতো হবে।
লিমনেড ব্যান্ডের গায়ক লিমন বললেন, ‘গান গাওয়ার পাশাপাশি আমরা জানতে পারবো কিংবদন্তি এই শিল্পীর ৫ দশকেরও বেশি সময় ধরে চলমান বর্ণিল সংগীত জীবন সম্পর্কে। আশা করি, সবার ভালো লাগবে।’
২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে সৈয়দ আবদুল হাদী ও লিমনেড ব্যান্ডের পরিবেশনা। এতে হাদীর গাওয়া শ্রোতাপ্রিয় দেশাত্মবোধক গানগুলো প্রাধান্য পাবে। ফেসবুক পেজ ছাড়াও এটি http://banglaflix.com.bd-এর মাধ্যমে উপভোগ করা যাবে।