‘ভিডিও ছাড়া শ্রোতারা এখন গান শুনতেই চান না’

নাসরিন আক্তার বিউটিভিডিও ছাড়া শ্রোতারা এখন গান শুনতেই চান না- কথাটি একরকম আক্ষেপের সুরেই বললেন ফোক ঘরানার কণ্ঠশিল্পী বিউটি।
সদ্য প্রকাশিত তার গান-ভিডিও ‘প্রেমসাধনা’ প্রসঙ্গে বলতে গিয়ে কথাটি বললেন তিনি।
তারেক আনন্দের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেন সজীব দাস। ভিডিওটি নির্মাণ করেছেন এ বাবুল। এতে মডেল হয়েছেন সুজন খান ও তন্নি। বিউটি নিজেও রয়েছেন কণ্ঠশিল্পীর ভূমিকায়।
২৯ মার্চ সংগীতার ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়।
গানটি প্রসঙ্গে বিউটি বলেন, ‘আমার মনের মতো একটি গান হয়েছে। এর আগে অডিও গানটি যারা শুনেছেন বেশ প্রশংসা করেছেন। মিউজিক ভিডিও এখন সময়ের চাহিদা। গান যতই ভালো হোক না কেন মিউজিক ভিডিও ছাড়া শ্রোতারা এখন শুনতেই চান না। তাই গানটির ভিডিও করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ। আশা করছি এবার গানটি শ্রোতাদের কাছে ছড়িয়ে যাবে।’
উল্লেখ্য, ‘আনন্দের গান-৪’ অ্যালবামে প্রথম প্রকাশ পায় ‘প্রেমসাধনা’ গানটি। এ অ্যালবামে বিউটি ছাড়াও কণ্ঠ দিয়েছিলেন সালমা ও ঐশী। জানা যায়, অ্যালবামের অন্য দুটি গানের ভিডিও শিগগিরই প্রকাশ হবে।

গানটির ভিডিও: