এতে টয়া ছাড়াও অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, শামীম হাসান সরকার ও সাগর। পরিচালনা করেছেন স্বরাজ দেব।
৩০ মার্চ ওয়েব সিরিজটির শিরোনাম গানটি থ্রি পিলার মিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। ‘মেমোরিতে জায়গা নেই’ কথার গানটি গেয়েছেন আহম্মেদ হুমায়ূন, সংগীতও করেছেন তিনি। কলকাতার প্রসেনের কথায় এর সুর করেছেন পরিচালক স্বরাজ দেব নিজেই।
আর গানটিতে অংশ নিয়েছেন সংগীতশিল্পী আহম্মেদ হুমায়ূনসহ সিরিজের প্রধান ৪ শিল্পী। আগামী বৈশাখে এটির প্রচার শুরু হবে।
টয়া বলেন, ‘ওয়েব সিরিজটি পুরোপুরি সিনেমার ধাঁচে তৈরি করা। এর গান দেখলেই সেটি বোঝা যাবে। গল্পটাও ভালো।’