অনুষ্ঠানটি আজ (৭ এপ্রিল) রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচার হবে। কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য। এটি গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।
অনুষ্ঠানে আলমগীর ও রেজানুর রহমান মিডিয়া জগতের নানা বিষয় নিয়ে খোলামেলা আলাপ করবেন।
প্রযোজক কাজী মোহাম্মদ মোস্তফা জানান, দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এসব পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক আগ্রহ। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠান সাজানো হয়েছে।