‘নাগরিক তালগোল’-এ যেসব কিশোর ফুটবলার অংশ নিয়েছে তাদের অনেকেই ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছাও আছে তাদের। কিন্তু জীবনের কঠোর বাস্তবতায় তাদের স্বপ্ন দূর থেকে বহু দূরে ঘুরপাক খায়। কারখানা ও মেশিনের শব্দের মধ্যে উঠতি এই প্রতিভাবানদের ইচ্ছাগুলোও যেন হারিয়ে যায়।
‘নাগরিক তালগোল’ এমনই একটি উদ্যোগ, যেখানে সম্ভাব্য ভবিষ্যৎ প্রতিভাগুলোর স্বপ্নকে উসকে দিয়ে এগিয়ে নিতে সহযোগিতা করবে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা এসেছিল রাজধানীর কামরাঙ্গীরচর, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও দক্ষিণখানসহ প্রভৃতি জায়গা থেকে।
প্রতিটি ম্যাচে উৎসাহ দেওয়ার জন্য মাঠে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী লিজা, ইমরান, অভিনেত্রী স্পর্শিয়া, কাজী নওশাবা ও অভিনেতা আরমান পারভেজ মুরাদ।
‘নাগরিক তালগোল’ সম্প্রচার হবে যথাক্রমে ১২ ও ১৩ জুন দুপুর ১২টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
প্রসঙ্গত, হাতেগোনা আর মাত্র কয়েকদিন বাদেই রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ফুটবলের মহোৎসব ‘বিশ্বকাপ ফুটবল-২০১৮’। এর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে নাগরিক টিভি।