সেই সূত্রে সবার আগেই সিডি চয়েসের ঘরে পৌঁছে গেছে ইউটিউব কর্তৃপক্ষের পাঠানো সম্মাননা সোনার স্মারক ‘গোল্ডেন প্লে বাটন’। যা সম্প্রতি গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান জহিরুল ইসলাম সোহেল।
শুধু তাই নয়, ইউটিউব কর্তৃপক্ষ থেকে বাংলাদেশে আসা এটাই প্রথম সোনার স্মারক।
সিডি চয়েস পরিবার, কাইনেটিক মিউজিকসহ সংগীতসংশ্লিষ্ট সবার ভালোবাসা ও সহযোগিতার কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির প্রধান জহিরুল ইসলাম সোহেল বাংলা ট্রিবিউনের কাছে বলেন, ‘এই অর্জন সিডি চয়েসের একার না। আমি মনে করি এটা সমগ্র বাংলাদেশের অর্জন। আমি বাংলাদেশের প্রতিজন শ্রোতা-দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। কারণ, তারা আছেন বলেই শত প্রতিবন্ধকতা পেরিয়েও আমরা কাজ করার উৎসাহ পাই। ধন্যবাদ জানাই মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে। অতীতের মতো সামনেও তাদের সবার সহযোগিতা প্রার্থনা করছি।’
প্রসঙ্গত, সিডি চয়েস-এর ১৩ লাখের বেশি সবস্ক্রাইবারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে ১২শ’র বেশি ভিডিও কনটেন্ট রয়েছে।
চ্যানেলটির অন্যতম জনপ্রিয় গান তাহসান-ইমরানের ‘কেউ না জানুক’:
প্রসঙ্গত, সিডি চয়েস ছাড়াও দেশের উল্লেখযোগ্য ইউটিউব চ্যানেলের মধ্যে চলতি সপ্তাহে ঈগল মিউজিক ১৪ লাখ, বঙ্গবিডি ১৩ লাখ ও জাজ মাল্টিমিডিয়া অতিক্রম করছে ১২ লাখ সাবস্ক্রাইবারের ঘর।