এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার হতে বিরত থাকার কথাও জানানো হয়েছে এতে।
আজ (৫ আগস্ট) অভিনয় শিল্পী সংঘের সব সদস্যের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো শুরু হয়েছে।
এ নির্দেশনায় জানানো হয়, অভিনয় শিল্পী সংঘ একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন।
সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু বললেন, ‘আন্দোলনরত ছাত্রছাত্রীদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়ায় আমরা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি। আর অভিনয়শিল্পীরা এই আন্দোলনের সঙ্গে এরই মধ্যে একাত্মতা জানিয়েছেন। অভিনয়শিল্পীদের অনেকেই ব্যক্তিগতভাবে ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং সহমর্মিতা জানিয়েছেন।’
শনিবার (৫ আগস্ট) ফেসবুকে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের দেওয়া এক ভিডিও লাইভে গুজব প্রচার এবং পরে রাতে তার গ্রেপ্তার হওয়ার পর সংগঠনটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে।
ফেসবুক লাইভে কাজী নওশাবা দাবি করেন, রাজধানীর জিগাতলায় একজন শিক্ষার্থীর চোখ তুলে ফেলা ও চার শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে। তবে খোঁজ নিয়ে তার এসব তথ্যের কোনও সত্যতা পাওয়া যায়নি। এ কারণে বিতর্ক সৃষ্টি হয়।
গতকাল (৪ আগস্ট) রাতেই রাজধানীর উত্তরা এলাকা থেকে কাজী নওশাবা আহমেদকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।