এমন অবস্থায় রহমান সাহেব একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান। সেখান থেকে পেলেন ফেসবুক ছাড়ার ৬টি উপায়!
এমন ঘটনা এখন বাংলার প্রতি ঘরে চলছে। ফেসবুক ছাড়ার তরিকা খুঁজছেন বাবা-মা’রা। মূলত ফেসবুককে ঘিরে এমন সামাজিক সংকটের একটা চিত্র এবং এর প্রতিকার উঠে আসবে আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নাটক থেকে।
নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, ইরেশ যাকের, সিফাত শাহরিন, ‘স্বপ্নজাল’ ছবির নায়ক ইয়াশ রোহান প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে এর চিত্রনাট্যকার ও পরিচালক মিজানুর রহমান আরিয়ান বাংলা ট্রিবিউনকে বললেন, ‘ফেসবুক ব্যবহার ভালো। কিন্তু নিয়ন্ত্রিত ব্যবহার বেশি ভালো। অনেক উপকার আছে এখানে। তবে সেটি মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে সংসারে-সমাজে অনেক সমস্যা সৃষ্টি হয়। মূলত সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এখানে।’
‘ফেসবুক ছাড়ার ৬টি উপায়’ নামের এই নাটকটি আজ (২৪ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে এনটিভিতে।
ট্রেলারে নাটকটির কিছু অংশ: