অঞ্জনের গান, জোভান-সাবিলার প্রেম

জোভান ও সাবিলা নূরঅঞ্জন দত্তের অন্যতম গান ‘একদিন বৃষ্টিতে’। এবার সেই গানটির সূত্র ধরে প্রেমে পড়ে গেলেন তরুণ দুই টিভি তারকা জোভান ও সাবিলা নূর।
সেটা হয়েছে অবশ্য চিত্রনাট্যের দাবিতেই। নাটকটির নাম একই, একদিন বৃষ্টিতে। এটি রচনা করেছেন রিফাত আদনান পাপন ও পরিচালনা করেছেন রাহাত মাহমুদ। যা প্রচার হবে আজ (২৬ আগস্ট) রাত ঠিক ৯টায় দীপ্ত টিভিতে।
নির্মাতা জানান নাটকটির প্রেক্ষাপট, বিলাস সংগীতপ্রিয় মানুষ। বৃষ্টি খুব পছন্দ। তনু খুব সাদামাটা মিষ্টি একটা মেয়ে। তার একটা রেস্টুরেন্ট আছে। দুজনার প্রথম দেখা একটা ডিপার্টমেন্টাল শপে, তবে সেটা কেবলই চোখাচোখি। কিন্তু বিলাসের চোখে তনুর একটা বিষয় ভালো লেগেছিলো, কানে হেডফোন। তনু শুনছিলো একটা গান- ‘একদিন বৃষ্টিতে...’।
পরে আবার তাদের দুবার দেখা হয়। কাকতালীয়ভাবে তখনও বৃষ্টি এবং সেই গান শুনছিলো তনু। বিষয়টি বিলাসকে ভাবায়, অদ্ভুত এক ভালোলাগার ঘোরে জড়িয়ে পড়ে সে। তনুকে ঘিরে কথা সাজায়, সুর করে কণ্ঠে তোলে। ঘটতে থাকে বৃষ্টিময় নানা ঘটনা।
নাটকটির এক ঝলক: