আয়োজক হিসেবে আছে সালমান শাহ স্মৃতি পরিষদ। জানা যায়, আগামী ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) চত্বরে আলোচনা, কেক কাটা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি থাকবে সম্মাননা পর্ব।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সালমান শাহ উৎসবে দেশবরেণ্য মিডিয়া ব্যক্তিত্বসহ নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, পরিচালক, প্রযোজকসহ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। সঙ্গে থাকবে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।