পরে ‘মৃত্যুপুরী’ ও ‘ভোলা’ নামের দুটি ছবিতেও কাজ করেছেন। যদিও সেসব আর মুক্তির আলো দেখেনি।
এরপর নাটকে নিয়মিত হলেও সিনেমায় নেন দীর্ঘ বিরতি। একেবারে নিজেকে গুটিয়ে নেওয়া। নতুন খবর হলো, আবার বড় পর্দায় ফিরছেন এই লাক্সসুন্দরী।
মুক্তিযুদ্ধভিত্তিক একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘উত্তরণ’। এটি পরিচালনা করবেন আরিফ রাসেল।
প্রসূন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সবকিছুই চূড়ান্ত। তবে চুক্তিপত্রে এখনও স্বাক্ষর করা হয়নি। এমন একটি চরিত্রে কাজ করতে পারব তা কখনও ভাবিনি। এই জন্যই ছবিটিকে ঘিরে আমার আগ্রহ।’
তবে চরিত্রটি নিয়ে এখনই পুরোটা বলতে চান না তিনি। কারণ পরিচালকের বারণ। শুধু বললেন, ‘প্রচুর নেগেটিভিটি থাকলেও এটা পজিটিভ একটি চরিত্র।’
জানালেন, শিগগিরই এর কাজ শুরু হবে। আর দৃশ্যধারণ হবে চাঁদপুরে। ছবিটির অন্যান্য চরিত্রগুলো এখনও চূড়ান্ত হয়নি।