এরই ধারাবাহিকতায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ‘ফিরে আসো না’ খ্যাত এই তরুণ তারকা। নতুন এই গানের নাম ‘কাটছিলো দিন’। লিখেছেন গালিব সরদার। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই।
১৩ সেপ্টেম্বর এটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
রাজধানীর উত্তরা ও পূর্বাচলের মনোরম লোকেশনে টানা তিনদিন শুটিং করে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। মেলোডিনির্ভর এই গানের মডেল হিসেবে দেখা যাবে শারিকা ও বাঁধনকে। সঙ্গে থাকছেন কিশোরও।
গানটি প্রসঙ্গে কিশোর বললেন, ‘খাঁটি প্রেমের গান এটি। নিজস্ব ঢংয়ে গানটি করেছি। যেভাবে দর্শক-শ্রোতারা আমাকে পছন্দ করেন। আর গানটিতে গিটার বাজিয়েছেন কলকাতার রাজা চৌধুরী। এটাও একটা ভালো বিষয়। ডিএমএস-এ এটা আমার প্রথম গান। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে গানটি।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘কাটছিলো দিন’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শোনা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।
কিশোরের সর্বশেষ প্রকাশিত গান-ভিডিও: