কারণ, মাত্র ২৮টি প্রেক্ষাগৃহ দিয়ে শুরু করে গত সপ্তাহে ৩৫ আর এই সপ্তাহে এসে ‘দেবী’র চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ৫০-এ। অন্যদিকে ‘আসমানী’ প্রথম সপ্তাহে ৫০টি প্রেক্ষাগৃহ পেলেও সেটি আগামী সপ্তাহ নাগাদ কতটা বাড়ে- অপেক্ষার বিষয়।
দুটি ছবির মধ্যে মিল আছে নাম ও গল্পের বেলায়ও! ‘দেবী’ নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাসের ছায়া অবলম্বনে। অন্যদিকে ‘আসমানী’ নির্মিত হলো পল্লীকবি জসীমউদদীনের ‘আসমানী’ কবিতা অবলম্বনে! তাই অনেকেই ধারণা করছেন, গল্পের শক্তিতে চলতি সপ্তাহে দুটি ছবিই দর্শকদের সঙ্গে সফলতা-বিফলতার লড়াই করবে ফিফটি-ফিফটি চান্স নিয়ে!
‘দেবী’ নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে চঞ্চল-জয়া ছাড়াও অভিনয় করেছেন শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ।
তৃতীয় সপ্তাহে এসে ছবিটি প্রসঙ্গে এর প্রযোজক জয়া আহসান বলেন, ‘ছবিটি নিয়ে দর্শক চাহিদা ক্রমশ বাড়ছে। শুরু থেকে এটাই চেয়েছি আমরা। তাই প্রথমে সপ্তাহে মাত্র ২৮টি হল বেছে নিয়েছি। আমার বিশ্বাস এভাবেই ছবিটি ক্রমশ পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে।’
অন্যদিকে ‘আসমানী’ নির্মাণ করেছেন এম সাখাওয়াত হোসেন। এতে বাপ্পী-সুস্মির সঙ্গে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, শম্পা রেজা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সিরাজ হায়দার, শহীদ আলমগীর প্রমুখ।
ছবিটি প্রসঙ্গে নির্মাতা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পল্লীকবির আলোচিত এই কবিতাটি অনেকেই পড়েছেন। এই কবিতার ভেতরের লুকিয়ে থাকা গল্পটাকেই তুলে ধরার চেষ্টা করেছি সিনেমার পর্দায়। আমার বিশ্বাস প্রতিটি দর্শকই মুগ্ধ হবেন সিনেমাটি দেখে।’