তৃতীয় বছর পেরিয়ে আজ এটি চতুর্থবর্ষে পদার্পণ করল। এ দিনকে ঘিরে বিশেষ আয়োজন করেছে তারা।
বিকাল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত সরাসরি চ্যালেটিতে প্রচারিত হবে ‘দীপ্ত উল্লাস’। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নাদিয়া, তমা মির্জা ও চাঁদনী। সরাসরি গান নিয়ে থাকছেন প্রতীক হাসান, বাধঁন, রাফাত, ঐশী, কিশোর, কণা, রাজিব, লিজা, সাব্বির, মুহিন, ফকির শাহাবুদ্দিন, শাহানাজ বেলী, আতিক হাসান ও নাসির। এছাড়ার সারাদিন ভক্ত, বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে দীপ্ত।
চ্যানেলটি জানায়, দর্শকদের রুচি ও ভালো লাগাকে গুরুত্ব দিয়ে তারা মানসম্পন্ন অনুষ্ঠান প্রচার করে আসছে।
এই টিভি চ্যানেল নিজস্ব প্রযোজনায় বেশ কয়েকটি দীর্ঘ ধারাবাহিক নাটক নির্মাণ করেছে। এরমধ্যে ‘খুঁজে ফিরি তাকে’, ‘খেলাঘর’, ‘অপরাজিতা’, ‘পালকি’, ‘ওরা থাকে ওধারে’, ‘অলি’, ও ‘মধ্যবর্তিনী’ ইতোমধ্যেই সফলভাবে প্রচার সম্পন্ন করেছে। এছাড়া নির্মাণের সম্প্রচারের অপেক্ষায় আছে বেশ কয়েকটি ধারাবাহিক।
তবে শুধু দীর্ঘ ধারাবাহিকই নয়, দীপ্ত টিভির নিয়মিত সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘দীপ্ত প্রভাতী’, কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’ও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এছাড়া দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন থাকছে দীপ্ত টিভির সংবাদ। মুক্তিযুদ্ধ, ইতিহাসসহ সাম্প্রতিক বিষয় নিয়ে নির্মিত বিভিন্ন তথ্যচিত্র দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে। বিদেশি ডাবিং করা কার্টুন ‘বেনটেন’ ও ইতিহাসভিত্তিক সিরিয়াল ‘সুলতান সুলেমান’ বিশাল জনপ্রিয়তা পায়। সম্প্রতি সম্পূর্ণ ভিন্নধারার একটি রোমাঞ্চকর তুর্কি ধারাবাহিক ‘এইযেল’ প্রচার শুরু করেছে দীপ্ত টিভি।
আর এগুলোর পেছনে রয়েছে দীপ্ত টিভির প্রায় ৪০০ কর্মী, ৬টি শুটিং ও ৭টি ডাবিং স্টুডিও। তারা গত তিন বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে।
তারা জানায়, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।