ভোটের জন্য পিরোজপুরে জায়েদ খান

নৌকার প্রচারণায় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন নায়ক ফারুক, জায়েদ খান, ইমন, সাইমন প্রমুখনিজ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তাই সময় পেলেই চলে যান জন্মস্থান পিরোজপুর।
জায়েদ খান পিরোজপুর-১ আসনের ভোটার। বললেন, ‘আজ (২৯ ডিসেম্বর) রাতে পিরোজপুর যাচ্ছি। সকালেই ভোট দেবো। এরপর ভোটকেন্দ্রে পরিচিত মানুষরা আসবেন, তাদের সঙ্গে কথাবার্তা বলবো। অনেক দিন পর তাদের সঙ্গে দেখা হবে। এটা একটা উৎসবের মতোই লাগছে আমার কাছে।’
পিরোজপুরেই শুটিং হয়েছিল এই নায়কের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’র। মালেক আফসারী পরিচালিত এই ছবিতে তার নায়িকা পরীমনি। পুরো টিম কয়েক মাস পিরোজপুরে অবস্থান করেছিল তখন।