নাম, ‘দি ডিরেক্টর’। খবরটি নিশ্চিত করলেন ছবির পরিচালক কামরুজ্জামান কামু।
২০০৭ সালে ছবিটির শুটিং শুরু হয়। ২০১৩ সালে সেন্সরে জমা পড়ে। ২০১৫ সালে ছাড়পত্র পায়। অবশেষে ২০১৯ সালের এই ঈদে মুক্তির আলো দেখতে যাচ্ছে ‘দি ডিরেক্টর’।
নির্মাতা জানান, সানবিডিটিউব নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ছবিটি মুক্তির আয়োজন চলছে। ‘দি ডিরেক্টর’-এর অনলাইন পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে ‘উই আওয়ার্স ক্রিয়েটিভ ফান্ডিং’ ইনিশিয়েটিভ প্ল্যাটফর্ম (www.whc.fund)। যার মাধ্যমে চলচ্চিত্রটি অনলাইনে দেখার পর দর্শক যদি মনে করেন, এটি তাকে বিনোদিত করেছে, তাহলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনও পরিমাণ অর্থ, যেকোনও দেশ থেকে ডোনেট করতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতিতে এখন শিল্পকর্মের বিনিয়োগ তোলা হচ্ছে। একই ধারায় এবার যুক্ত হচ্ছে বাংলাদেশের ছবি ‘দি ডিরেক্টর’।
কিন্তু প্রেক্ষাগৃহে না দিয়ে সরাসরি অনলাইনে কেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা কামু বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ছাড়পত্র পেলেও উপযুক্ত পরিবেশক না পেয়ে আবারও ঝুলে পড়ে পুরো বিষয়টা। প্রায় চার বছর এভাবে কেটে গেল। তাই শেষ পর্যন্ত ইউটিউবে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমরা মনে করি এটাই আমাদের ছবির জন্য যৌক্তিক প্ল্যাটফর্ম।’
ছবিটি মুক্তির আগে এরইমধ্যে দুটি গান ও টিজার ইউটিউবে প্রকাশ হয়েছে। এরমধ্যে একটি ‘আমি তোমার ডিরেক্টর, তুমি হিরোইন’। গানটি মারজুক রাসেলের লেখায় কণ্ঠ দিয়েছেন মমতাজ ও গীতিকার নিজেই। গানটিতে পপি আর মারজুক রাসেলের রসায়ন দেখার মতো। এরমধ্যে গানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। অন্য গানটি হলো নির্মাতা কামুর লেখা ও গাওয়া ‘হাতের ওপর হাতের পরশ রবে না’।
‘দি ডিরেক্টর’-এ পপি ও মারজুক রাসেল ছাড়াও অভিনয় করেছেন মোশাররফ করিম, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, তানভীন সুইটি, নাফিজা জাহান, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।
নির্মাতা জানান, ঈদের ছবির মতোই ‘দি ডিরেক্টর’ মুক্তি পাচ্ছে ঈদের দিন।
ছবিটির গল্প এগিয়েছে একজন চলচ্চিত্র নির্মাতার শুটিং আর সংসার জীবনের নানা টানাপড়েন নিয়ে।
পপি-মারজুক রাসেলের গান: