যেখান উঠে এসেছে এই কৃতীর নানা কীর্তি। আইয়ুব বাচ্চুকে নিয়ে আয়োজিত আজকে অনুষ্ঠানগুলো নিচে দেওয়া হলো—
স্মৃতির দহন:
বিকাল ৪টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে তানভীর তারেকের উপস্থাপনায়, জামাল রেজার পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘স্মৃতির দহন’। অনুষ্ঠানে এলআরবির প্রতিষ্ঠাকালীন সদস্য এসআই টুটুল, সাঈদ হাসান স্বপন, লতিফুল ইসলাম শিবলী ও বাপ্পি খান উপস্থিত থেকে স্মৃতিচারণ করবেন। সঙ্গে থাকবে সেই সময়ের কিছু গান। এর পাশাপাশি চ্যানেল আই দুপুর ১২টায় প্রচার করবে ‘আইয়ুব বাচ্চু স্মরণে’ শিরোনামে আরও একটি অনুষ্ঠান।
সেই তুমি:
দেশটিভি আয়োজন করেছে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘সেই তুমি’। ফোয়াদ নাসের বাবুর পরিকল্পনায় এই অনুষ্ঠানে অতিথি হয়েছেন বাপ্পা মজুমদার, দলছুট, মানাম আহমেদ, মাইলস, গীতিকার শহীদ মোহাম্মদ জঙ্গী ও সংগীত শিল্পী এলিটা করিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা আফজাল হোসেন। আলমগীর হোসেনের প্রযোজনায় নির্মিত অনুষ্ঠানটি রাত ৯টা ৪৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে।